শেষ ম্যাচে পন্টিংয়ের শতক
প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারে শেষ ম্যাচে শতক হাকিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
বৃহস্পতিবার নটিংহামশায়ারের বিপক্ষে ওভালে সারের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় শতক করেন পন্টিং। এর আগের দিনই অবশ্য ১৯ রানের মাথায় ২৪ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।
৩৮ বছর বয়স্ক এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে এটা ৮২ তম শতক। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটম্যানরা যখন ধুকছেন তখন ১৮২ বলে এই শতক করতে পন্টিং ক্রিজে থাকেন ২৩৭ মিনিট।
গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পন্টিং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে জুলাইয়ের শেষ পর্যন্ত কেবল একদিনের ম্যাচ খেলবেন।
