২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের দলের হার

ইংল্যান্ডে ব্যাট হাতে সাকিব আল হাসানের ব্যর্থতা চলছেই। মঙ্গলবার ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ইয়র্কশায়ারের কাছে ৭ উইকেটে হেরে গেছে সাকিবের দল লিস্টারশায়ারও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 07:16 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

নর্থ ডিভিশনের পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে লিস্টারশায়ার। পাঁচ খেলায় দলটির পয়েন্ট মাত্র দুই।

প্রতিপক্ষের মাঠ লিডসে টস হেরে ব্যাট করতে নেমে জ্যাক ব্রুকসের (৫/২১) মারাত্মক বোলিংয়ে ৯ উইকেটে ১১৩ রানেই থেমে যায় লিস্টারশায়ারের ইনিংস। ১০ বলে ৩টি চারের সাহায্যে ১৪ রান করেন সাকিব। সর্বোচ্চ ২৬ রান নেড একার্সলির।

জবাবে ১৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইয়র্কশায়ার। ৫১ রানে অপরাজিত থাকেন ড্যান হজসন। এছাড়া জো সেয়ার্স ২৮ রান করেন।

৪ ওভার বল করে ১৮ রান দিলেও কোনো উইকেট পান নি সাকিব। লিস্টারশায়ারের পক্ষে জিগার নায়েক ২ উইকেট নেন ২৫ রানে।