২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড দলে ১৩ বছরের কিশোরী

মাত্র ১৩ বছর ২৩৫ দিন বয়সে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলে ডাক পেয়েছেন লুসি ও’রিলি। খেলার সুযোগ পেলে তিনি হতে পারেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত আয়ারল্যান্ডের ১৪ সদস্যের দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার লুসি।

পাকিস্তানের সাজ্জিদা শাহ সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার। আইরিশদের বিপক্ষেই মাত্র ১২ বছর বয়সে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে রেকর্ডটা গড়েছিলেন তিনি।

আয়ারল্যান্ড দলে কিশোরী ক্রিকেটার অবশ্য লুসিই অবশ্য প্রথম নন। ২০১১ সালের অগাস্টে ১৩ বছর ২৭২ দিন বয়সে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন এলেনা টাইস।