‘চোকার’ অর্থাৎ চাপের মুখে ভেঙ্গে পড়া শব্দটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণের পর দক্ষিণ আফ্রিকার বিদায়ী কোচ গ্যারি কার্স্টেনও স্বীকার করে নিলেন কথাটা।
রয়টার্স
.
রয়টার্স
Published :
20 Jun 2013, 07:40 PM
Updated :
23 Aug 2022, 11:02 AM
বুধবার ওভালে ১৭৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। ২২ বছরের নির্বাসন কাটিয়ে ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এটা তাদের অষ্টম বারের মতো কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সেমিফাইনালে পরাজয়।
দুই বছর আগে কোচের দায়িত্ব নেয়ার পর দলের সঙ্গে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষারোহণের আনন্দ উপভোগ করলেও শেষ টুর্নামেন্টের ব্যর্থতায় কার্স্টেন ভীষণ হতাশ। খেলা শেষে সংবাদ সম্মেলনে সেই হতাশা চাপা থাকেনি দক্ষিণ আফ্রিকার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যানের কণ্ঠে।
কার্স্টেন বলেন, “আমাদের নিজেদের প্রতি সৎ হওয়া উচিৎ। আমার মনে হয় এই খেলায় আমরা ‘চোক’ করেছি। এটা আমাদের মেনে নিতেই হবে।”
ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী কোচ আরো বলেন, “চাপের মুখে ভেঙ্গে পড়ার বদভ্যাস জয় করার জন্য আমাদের দৃঢ় চিত্তের কয়েকজন ক্রিকেটার প্রয়োজন। জানি না আমি চলে যাওয়ার পর দলের অবস্থার উন্নতি হবে কিনা। তবে এটা নিশ্চিত যে আমরা কোনো উন্নতি করিনি। সেজন্যই মনে হচ্ছে আমার বিদায়ের সিদ্ধান্ত ভালোই হয়েছে।”
‘চোকার’ অর্থাৎ চাপের মুখে ভেঙ্গে পড়া শব্দটা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণের পর দক্ষিণ আফ্রিকার বিদায়ী কোচ গ্যারি কার্স্টেনও স্বীকার করে নিলেন কথাটা।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৯:৪০, ২০ জুন ২০১৩ | আপডেট: ১১:০২, ২৩ আগস্ট ২০২২