২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি-বিকেএসপি সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রিকেট উন্নয়নে দুই দশকের সঙ্গী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM


মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের উপস্থিতিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সমঝোতা স্মারকে বিসিবির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী এবং বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক স্বাক্ষর করেন।

পাঁচ বছরের সমঝোতা স্মারকের আওতায় উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা সহ বিকেএসপিতে দুটি মাঠ নির্মাণ করছে বিসিবি। নতুন দুই ভেন্যু বিকেএসপি তিন ও চার নম্বর মাঠে থাকছে আধুনিক সাজঘর।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু দুটিতে ৫টি করে সেন্টার উইকেট রয়েছে।