২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই

বুধবার ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা সৌভাগ্যের পরশ নিয়ে শেষ চারে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ‘টাই’ করলেও নিট রান রেটে এগিয়ে থাকায় ক্যারিবীয়দের পেছনে ফেলে তারা সেমিফাইনালে পৌঁছেছে।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেন, “ঘরের মাঠে খেলবে বলে ইংল্যান্ড ফেভারিট। কন্ডিশনের সঙ্গেও তারা পরিচিত। যদিও আমার মনে হচ্ছে দুদলের সম্ভাবনাই ৫০-৫০।”

ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, “আমাদের এই টুর্নামেন্ট জয়ের চেষ্টা করতে হবে। আগামীকালের ম্যাচটা সম্পূর্ণ নতুন। অতীতে কী ঘটেছে তার সঙ্গে এই ম্যাচের কোনো যোগসূত্র নেই।”