ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার দায়ে শাস্তি পাওয়া আম্পায়ার নাদির শাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আপিল করেছেন।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
18 Jun 2013, 05:55 PM
Updated :
23 Aug 2022, 11:01 AM
গত ১৮ মার্চ তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি।
নাদির শাহ জানান, “আমি ক্ষমা প্রার্থনা করে বোর্ড সভাপতি নাজমুল হাসানকে একটি চিঠি দিয়েছি। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ চিঠিটা গ্রহণ করেছেন।”
“আমি বোর্ডের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছি। আমি আশাবাদী, বোর্ড শাস্তির মেয়াদ কমাবে। ১০ বছরের শাস্তি কমিয়ে ২/৩ বছর করা হলে আমি ক্রিকেটে ফিরতে পারবো।”
গত অক্টোবরে ভারতের একটি টিভি চ্যানেল ‘ইন্ডিয়া টিভি’তে গোপন ক্যামেরায় ধারণ করা একটি প্রতিবেদনে দেখানো হয়, চ্যানেলটির ছদ্মবেশী প্রতিবেদকের কাছে নাদির শাহসহ কয়েকটি দেশের ছয় জন আম্পায়ার অর্থের বিনিময়ে মাঠে সিদ্ধান্ত দেয়া এবং বিভিন্ন তথ্য আগেই জানিয়ে দিতে রাজি হয়েছিলেন।
বাংলাদেশের আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকেও বাজিয়ে দেখেছিল ‘ইন্ডিয়া টিভি’। তবে তিনি কোনো অনৈতিক প্রস্তাবে রাজি হননি বলে চ্যানেলটি জানায়।
ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার দায়ে শাস্তি পাওয়া আম্পায়ার নাদির শাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আপিল করেছেন।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:৫৫, ১৮ জুন ২০১৩ | আপডেট: ১১:০১, ২৩ আগস্ট ২০২২