২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরানের সমালোচনায় আমির সোহেল

সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের ব্যর্থতার জন্য সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমানে রাজনীতিবিদ ইমরান খান দায়ী বলে মনে করেন আমির সোহেল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

ইমরানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সোহেল।

শনিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরে যাওয়ার পর একটি সংবাদভিত্তিক চ্যানেলকে পাকিস্তানের সাবেক অধিনায়ক সোহেল বলেন, “আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই। অন্তত একবারের জন্যেও আমাদের সত্যের মুখোমুখি হওয়া উচিৎ। আমাদের ক্রিকেটের বর্তমান দুরবস্থার জন্য ইমরান দায়ী।”

“আমাদের বোলারদের বল বিকৃত করতে উৎসাহিত করে ইমরান পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করেছেন। এ ধরনের সংস্কৃতি চালু হওয়ার ফলে আমরা নতুন বলের ভালো এবং মেধাবী বোলার তৈরি করতে পারছি না।”