২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বোলারদের দাপট

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শনিবার জয় পেয়েছে নওগাঁ, রংপুর, নেত্রকোণা ও যশোর। নওগাঁ ৫ উইকেটে চাঁপাইনবাবগঞ্জকে, রংপুর ৭ উইকেটে পঞ্চগড়কে, নেত্রকোণা ১৬ রানে টাঙ্গাইলকে এবং যশোর ৮ উইকেটে মাগুরাকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ

সিরাজগঞ্জে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ ওভার ৩ বলে ১০১ রানে অলআউট হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ। সর্বোচ্চ ৩১ রান শুভর। ২০ রানে ৬ উইকেট নিয়ে লেমন নওগাঁর সেরা বোলার।

জবাবে ২৭ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নওগাঁ। মোহিতের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান।

রংপুর-পঞ্চগড়

নীলফামারীতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৫ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায় পঞ্চগড়। সর্বোচ্চ ৩৬ রান আসে সাদমানের ব্যাট থেকে। রংপুরের রাজিবুল ৩ উইকেট নেন ১২ রানে।

জবাবে সুজনের ৪৮ রানে ২১ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

টাঙ্গাইল-নেত্রকোণা

জামালপুরে টস জিতে ব্যাট করতে রেমে ৩৭ ওভার ৪ বলে ৭৯ রানে অলআউট হয়ে যায় নেত্রকোণা। সর্বোচ্চ ২৫ রান করে আসে ইশতিয়াক ও হায়দারের ব্যাট থেকে। টাঙ্গাইলের পক্ষে রাজিব ৩ উইকেট নেন ১৮ রানে।

জবাবে ২৫ ওভার ৪ বলে ৬৩ রানে অলআউট হয়ে যায় টাঙ্গাইল। ইমামুল করেন ১৫ রান। ১১ রানে ৫ উইকেট নিয়ে মনির নেত্রকোণার সেরা বোলার।

যশোর-মাগুরা

কুষ্টিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে ২৪ ওভার ৩ বলে ৫৭ রানে অলআউট হয়ে যায় মাগুরা। ১১ রান করেন রাজু। যশোরের সেরা বোলার মুরাদ খান ৫ উইকেট নেন ১৫ রানে।

জবাবে হাসানের ২৩ রানে ৮ ওভারে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় যশোর।