২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও শ্রীলঙ্কার হার

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৭ রানে হেরেছে শ্রীলঙ্কা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

এজবাস্টনে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৭ ওভারে ২৮০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে কুমার সাঙ্গাকারার ৫৬ রানের পরও ১০১/২ থেকে ১৬৮/৭ এ পরিণত হয় শ্রীলঙ্কা। নবম উইকটে ৭৩ রানের জুটি গড়া দিলহারা লুকুহেটিগে (৪২) ও নুয়ান কুলাসেকারা (৪০*) পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল।

২৬ রানে ৩ উইকেটে নিয়ে অধিনায়ক ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।

এর আগে ক্রিস গেইলের (২২) সঙ্গে জনসন চার্লসের (৫৮) ৮৭ রানের উদ্বোধনী জুটি ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

সেখান থেকে স্বেচ্ছায় অবসর নেয়া দুই ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো (৭১) ও রামনরেশ সারওয়ানের (৫৫) অর্ধশতকে তিনশ রানের কাছাকাছি যায় ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কার পক্ষে সামিন্দা এরাঙ্গা ও থিসেরা পেরেরা দুটি করে উইকেট নেন।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারে শ্রীলঙ্কা।