২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল চেয়ারম্যানের পদত্যাগ

স্পট ফিক্সিংয়ের ঝড়ো হাওয়ায় আরো নড়বড়ে হয়ে পড়লো আইপিএল। শনিবার পদত্যাগ করেছেন টুর্নামেন্টের চেয়ারম্যান রাজীব শুক্লা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

তার এই সিদ্ধান্ত অবশ্য প্রত্যাশিতই। মে মাসের মাঝামাঝি স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার কয়েক দিন পরেই শুক্লা জানিয়েছিলেন, আইপিএলের আগামী আসরে আর দায়িত্বে থাকতে চান না।

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব সঞ্জয় জাগদালে ও কোষাধ্যক্ষ অজয় শির্কে পদত্যাগ করেন। তার পর দিনই শুক্লার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেটাঙ্গন এখন আরো টালমাটাল।

রোববার জরুরি সভা ডেকেছে বিসিসিআই। এই সভা ডাকার কয়েক ঘণ্টা পরেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন শুক্লা।