২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডের নতুন নিয়ম নিয়ে ধোনির উদ্বেগ

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মনে করেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের অন্যতম চ্যালেঞ্জ হবে ওয়ানডের নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নেয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

গত জানুয়ারি থেকে ওয়ানডের নতুন নিয়মানুযায়ী, ম্যাচের কোনো সময়েই ৩০ গজ বৃত্তের বাইরে চার জনের বেশি ফিল্ডার রাখতে পারে না কোনো দল। ঘরের মাঠে খেললেও বিদেশে এবারই প্রথম এই নিয়মে ওয়ানডে খেলতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেয়ার আগে মুম্বাইয়ে ধোনি বলেন, “ইংল্যান্ডে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। যার মধ্যে আছে ওয়ানডের নতুন নিয়ম। এই নিয়মে এই প্রথম আমরা উপমহাদেশের বাইরে খেলবো।”

“বৃত্তের মধ্যে সব সময় পাঁচ ফিল্ডার রাখার নিয়মের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের জন্য সুখবর, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবো।”