আগের দিন ইঙ্গিত দিয়েছিলেন, অস্ট্রেলিয়া চাইলে অ্যাশেজে খেলতে পারেন। কিন্তু পর দিনই সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন রিকি পন্টিং।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 May 2013, 06:03 PM
Updated :
23 Aug 2022, 10:51 AM
মঙ্গলবার বৃটেনের ‘ডেইলি মেইল’ পত্রিকার সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন, জুলাই-অগাস্টে অ্যাশেজ অর্থাৎ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজে জাতীয় দল তার প্রয়োজন অনুভব করলে এবং খেলতে অনুরোধ করলে তিনি হয়তো ‘না’ বলতে পারবেন না।
কিন্তু বুধবার সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে ‘স্কাই স্পোর্টস’কে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং বলেন, “গতকাল (মঙ্গলবার) মেইলকে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। ঐ সাক্ষাৎকারে যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে উত্তর দিতে পারিনি।”
চারটি অ্যাশেজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে তিনটিতেই হারের তেতো স্বাদ পাওয়া পন্টিং আরো বলেন, “আমি এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এক সুখী ক্রিকেটার। আমাদের জাতীয় দলে ১৭/১৮ জন খেলোয়াড় আছে। কেউ ছন্দে না থাকার কারণে একাদশে জায়গা হারালে তার বদলি ব্যাটসম্যানও আছে। তাই এবারের অ্যাশেজে যে আমি খেলবো না, তাতে কোনো সন্দেহ নেই।”
১৬৮ টেস্টে ৪১টি শতকসহ ১৩,৩৭৮ রান করা পন্টিং গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।
আগের দিন ইঙ্গিত দিয়েছিলেন, অস্ট্রেলিয়া চাইলে অ্যাশেজে খেলতে পারেন। কিন্তু পর দিনই সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন রিকি পন্টিং।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:০৩, ২৯ মে ২০১৩ | আপডেট: ১০:৫১, ২৩ আগস্ট ২০২২