অস্ট্রেলিয়ার প্রায় সব ক্রিকেটারের লক্ষ্য অ্যাশেজে ভালো খেলা। অথচ দীর্ঘ ইংল্যান্ড সফরে রওনা দেয়ার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক জানালেন, তাদের দৃষ্টি আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে।
রয়টার্স
.
রয়টার্স
Published :
26 May 2013, 07:39 PM
Updated :
23 Aug 2022, 10:50 AM
এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। আগামী ৬ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনাল ২৩ জুন।
আর অ্যাশেজ অর্থাৎ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গৌরবময় পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে ১০ জুলাই থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক তো এদিকে নজর দেবেনই।
রোববার ইংল্যান্ডের পথে রওনা দেয়ার আগে সিডনি বিমানবন্দরে ক্লার্ক বলেন, “শতভাগ মনযোগ না থাকলে কোনো প্রতিযোগিতাই জয় করা যায় না। আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনযোগী একটি ওয়ানডে দলকে দেখতে পাবেন। অ্যাশেজের প্রস্তুতি ও এ নিয়ে আলোচনা পরেও করা যাবে। তবে এখন দল হিসাবে আমাদের সম্পূর্ণ মনযোগ চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে নিবদ্ধ।”
কাকতালীয়ভাবে ৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড।
সর্বশেষ দুটো অ্যাশেজই ইংল্যান্ড জিতেছে। এর মধ্যে ২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে তারা জিতেছে ৩-১ ব্যবধানে।
অস্ট্রেলিয়ার প্রায় সব ক্রিকেটারের লক্ষ্য অ্যাশেজে ভালো খেলা। অথচ দীর্ঘ ইংল্যান্ড সফরে রওনা দেয়ার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক জানালেন, তাদের দৃষ্টি আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৯:৩৯, ২৬ মে ২০১৩ | আপডেট: ১০:৫০, ২৩ আগস্ট ২০২২