চেন্নাই-মুম্বাইয়ের শিরোপার লড়াই
রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলে চেন্নাই সবচেয়ে সফল দল। দুবার করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে তারা। একমাত্র দল হিসাবে প্রতিযোগিতার সবগুলো আসরের শেষ চারে ওঠার কৃতিত্বও মহেন্দ্র সিং ধোনির দলের।
অন্যদিকে মুম্বাইয়ের জন্য আইপিএল হতাশার প্রতিশব্দ। প্রত্যেক বার ভালো দল গড়লেও এখনো তারা এই জমকালো টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি।
২০১০ সালে মুম্বাইকে হারিয়েই প্রথম বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। এবারো ফাইনালে ওঠার পথে প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইকে ৪৮ রানে হারিয়েছে তারা।
মুখোমুখি লড়াইয়ে অবশ্য মুম্বাই এগিয়ে আছে। আগের ১৪টি লড়াইয়ের ৮টিতে জিতেছে মুম্বাই, চেন্নাইয়ের জয় ৬টি।
