২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সিলেট

রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে চতুর্থ ও শেষ দল হিসাবে ষষ্ঠ মহিলা জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে উত্তরণ নিশ্চিত করেছে সিলেট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 10:49 AM

সিলেট, খুলনা, রংপুর ও ঢাকাকে নিয়ে সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড।

শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। সর্বোচ্চ ২৮ রান জেসির। অতিরিক্ত থেকে আসে ২৩ রান।

৩২ রানে ৪ উইকেট নিয়ে শাহনাজ সিলেটের সেরা বোলার। এছাড়া জাহানারা ও রিতু মনি দুটি করে উইকেট নেন।

জবাবে ৩৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। রিতু মনি ও রেশমা আক্তারের ব্যাট থেকে আসে ১৭ রানের দুটো মূল্যবান ইনিংস। সিলেটের জয়ে ১৬ রানে অপরাজিত ফারজানা আক্তারের অবদানও কম নয়।

রাজশাহীর পক্ষে বৃষ্টি ও লাবনী দুটি করে উইকেট নেন।