জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সাফল্য না পাওয়ায় ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে আবার অবনমন হয়েছে সাকিব আল হাসানের।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 May 2013, 02:46 PM
Updated :
23 Aug 2022, 10:44 AM
সাকিবকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। হাফিজের পয়েন্ট ৪০০, আর সাকিবের ৩৮৭।
দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের কাছে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আগেই হারিয়েছেন সাকিব। অর্থাৎ এখন তিনি টেস্ট-ওয়ানডে দুটোরই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে।
জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সব মিলিয়ে মাত্র ৫৩ রান করেন সাকিব, উইকেট নেন একটি। এই ব্যর্থতাই তার ‘শ্রেষ্ঠত্ব’ কেড়ে নিয়েছে।
গত জানুয়ারিতে ভারত সফরে দারুণ পারফরম্যান্সের সুবাদে সাকিবকে পেছনে ফেলে এক নম্বর হয়েছিলেন হাফিজ। কিন্তু মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে জ্বলে উঠতে না পারায় তাকে সরিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পান সাকিব।
তবে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নাসির হোসেনের উন্নতি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি অর্ধশতকসহ সিরিজ-সর্বোচ্চ ১৬৭ রান করে ১১ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন তিনি।
সাকিবের মতো ওয়ানডের দলগত র্যাঙ্কিংয়েও বাংলাদেশ পয়েন্ট হারিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮১। তখন অষ্টম স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে মাত্র এক পয়েন্টের ব্যবধান ছিল।
কিন্তু ২-১ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় বাংলাদেশের পয়েন্ট ৭৫-এ নেমে গেছে। ১০ নম্বরে থাকা জিম্বাবুয়ের পয়েন্ট ৫৫।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সাফল্য না পাওয়ায় ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে আবার অবনমন হয়েছে সাকিব আল হাসানের।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৪:৪৬, ১০ মে ২০১৩ | আপডেট: ১০:৪৪, ২৩ আগস্ট ২০২২