২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জিম্বাবুয়ের জরিমানা

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে জিম্বাবুয়ে দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

দ্বিতীয় টেস্ট শেষেও একই কারণে তাদের জরিমানা করা হয়েছিল।

দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ওভার রেটের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল জিম্বাবুয়ে।

আইসিসির নিয়মানুযায়ী পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য অধিনায়ককে ম্যাচ ফির ২০ শতাংশ ও অন্য ক্রিকেটারদের ১০ শতাংশ করে জরিমানা করা হয়।

তাই জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে ম্যাচ ফির এক-পঞ্চমাংশ এবং অন্য ক্রিকেটারদের এক-দশমাংশ জরিমানা দিতে হবে।