পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন গঠনতন্ত্র অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পিসিবি ও পাকিস্তান সরকার যৌথভাবে এর খসড়া তৈরি করেছিল।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
03 May 2013, 12:40 PM
Updated :
23 Aug 2022, 10:41 AM
দ্য ডেইলি টাইমস জানিয়েছে, নতুন গঠনতন্ত্র অনুমোদন পাওয়ায় পিসিবি সরকারের হস্তক্ষেপমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হবে। এখন থেকে বোর্ডের প্রধান সরকার নিয়োগ দেবে না, পরিচালনা পর্ষদের ভোটে নির্বাচিত হবে।
আইসিসি প্রত্যেক বোর্ডকে সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখতে গঠনতন্ত্র সংশোধন করে গণতান্ত্রিক করার সময়সীমা বেধে দেয়ার পর পিসিবি এ উদ্যোগ নেয়।
নতুন গঠনতন্ত্রের পাশাপাশি সভাপতি জাকা আশরাফেরও প্রশংসা করেন আইসিসি সভাপতি অ্যালান আইজাক। এই গঠনতন্ত্র সরকারের অযথা হস্তক্ষেপের ঝুঁকি অনেক কমিয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টে বলা হয় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার গঠনতন্ত্র সংশোধনে ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে আইসিসি। এর মধ্যে পাকিস্তানই প্রথম গঠনতন্ত্র সংশোধন করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন গঠনতন্ত্র অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পিসিবি ও পাকিস্তান সরকার যৌথভাবে এর খসড়া তৈরি করেছিল।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১২:৪০, ৩ মে ২০১৩ | আপডেট: ১০:৪১, ২৩ আগস্ট ২০২২