রায়নার শতকে চেন্নাইয়ের জয়
সুরেশ রায়নার অপরাজিত শতকে আইপিএলে বৃহস্পতিবারের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৫ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
এগারো খেলায় এটি চেন্নাইয়ের নবম জয়। আর দশ খেলায় পাঞ্জাবের ষষ্ঠ হার।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৬ রান করে চেন্নাই। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব। সেখান থেকে শন মার্শের (৫১ বলে ৭৩) সঙ্গে ৯৫ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান ডেভিড মিলার (২৬ বলে ৫১*)।
