২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যাটিং কোচ ‍উডহিল

গামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার ট্রেন্ট উডহিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ কথা জানিয়েছে। পিসিবির পরিচালক ইন্তিখাব আলম বলেন, “তিন সপ্তাহের জন্য উডহিলকে জাতীয় দলের ব্যাটিং হোচ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দলকে সাহায্য করবেন।” বর্তমানে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন ৪২ বছর বয়সী উডহিল। এর আগে নিউজিল্যান্ডের সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টার্সের সঙ্গেও যুক্ত ছিলেন।