২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কার তরুণদের

পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৬২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। সুবাদে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 04:24 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে অলআউট হওয়ার আগে ১৮৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৬ ওভারে ১২৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৯ ওভারে।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। মেহেদী হাসান (৩৭) ও মোসাদ্দেক হোসেনের (১৮) ৪৩ রানের চতুর্থ উইকেট জুটি ভেঙ্গে যাওয়ার পর স্বাগতিকরা বেশি দূর যেতে পারেনি।

২৪ রানে ৩ উইকেট নিয়ে রমেশ মেন্ডিস শ্রীলঙ্কার সেরা বোলার।

এর আগে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা শ্রীলঙ্কার শুরুটাও ভালো হয়নি। তবে রোশান অনুরুদ্ধর ৫১, মিনোদ ভানুকার ৩৭ এবং দিনুতহ বিক্রমানায়কের ৩২ রানে ঘুরে দাঁড়ায় তারা।

বাংলাদেশের পক্ষে ২৯ রানে ৩ উইকেট নেন রিফাত প্রধান।