২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের কাছে ব্যাঙ্গালোরের হার

আইপিএলে শনিবারের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সহজেই ৫৮ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 08:23 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

আট খেলায় এটি মুম্বাইয়ের পঞ্চম জয় অন্যদিকে নয় খেলায় ব্যাঙ্গালোরের তৃতীয় হার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৯৪ রান করে মুম্বাই। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানে থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৬৭ রানে ৫ উইকেট হারানো ব্যাঙ্গালোর পরে আর খেলা ফিরতে পারেনি। অষ্টম উইকেটে রবি রামপল (২৩*) ও আর বিনয় কুমারের (২৬*) ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।

১৯ রানে ৩ উইকেট নিয়ে ধাওয়াল কুলকার্নি ব্যাঙ্গালোরের সেরা বোলার।

এর আগে ডোয়াইন স্মিথের (৩৬ বলে ৫০) অর্ধশতক মুম্বাইকে ১ উইকেটে ৯৭ রানের দৃঢ় ভিত গড়ে দেয়। সেখান থেকে দিনেশ কার্তিকের ৪৩ ও কাইরন পোলার্ডের ৩৪ দলকে দুশ রানের কাছাকাছি নিয়ে যায়।