২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার তৃতীয় জয়

আইপিএলে শুক্রবারের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 07:17 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

আট খেলায় এটি কলকাতার তৃতীয় জয় অন্যদিকে সমান খেলায় পাঞ্জাবের চতুর্থ হার।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান করে পাঞ্জাব। জবাবে ১৮ ওভার ২ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে জ্যাক ক্যালিসের (৩৭) সঙ্গে ৬৬ ও এউইন মর্গানের (২৬ বলে ৪২) সঙ্গে ৭২ রানের দুটি চমৎকার জুটি গড়ে গতবারের চ্যাম্পিয়নদের সহজ জয় নিশ্চিত করেন মানভিন্দর সিং বিসলা (৫১*)।

৩৫ রানে ৩ উইকেট নিয়ে আজহার মেহমুদ পাঞ্জাবের সেরা বোলার।

এর আগে অ্যাডাম গিলক্রিস্ট ও মানদীপ সিংয়ের ৪৫ রানের উদ্বোধনী জুটি পাঞ্জাবকে ভালো সূচনা এন দেয়।

তাদের বিদায়ের পর মানান ভোহরা (৩১) ও গুরকীরাত সিংয়ের (২৮*) দুটি ছোট্ট কিন্তু কার‌্যকর ইনিংস স্বাগতিকদের দেড়শ রানের লক্ষ্য দেয়।

কলকাতার সবচেয়ে সফল বোলার ক্যালিস ২ উইকেট নেন ১৪ রানে।