২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল থেকে ফিরে যাচ্ছেন স্যামুয়েলস

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

কুঁচকির চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথ থেকে দেশে ফিরে যেতে হচ্ছে পুনে ওয়ারিয়র্সের ক্যারিবীয় অলরাউন্ডার মারলন স্যামুয়েলসকে।

অবশ্য শুধু চোট নয়, মায়ের পা ভাঙার দুঃসংবাদও স্যামুয়েলসের স্বদেশ জ্যামাইকায় ফেরার বড় কারণ।

শুক্রবার পুনে ওয়ারিয়র্সের মুখপাত্র অভিজিৎ সরকার জানান, “কুঁচকির চোট সারতে সময় লাগতো। স্যামুয়েলস অবশ্য মায়ের পা ভাঙার খবর পাওয়ার পর থেকেই অস্থির হয়ে ওঠেন এবং বাড়ি ফেরার অনুমতি চান।”

এবারের আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন স্যামুয়েলস। এই দুই ম্যাচে ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকাতেই তিনি ব্যর্থ। মাত্র ৮ রান এসেছে তার ব্যাট থেকে, অফস্পিনে উইকেট নিয়েছেন একটি।