২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধোনি-ঝড়ে’ চেন্নাইয়ের ষষ্ঠ জয়

মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং বীরত্বে আইপিএলে বৃহস্পতিবারের একমাত্র খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 06:50 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

আট খেলায় এটি চেন্নাইয়ের ষষ্ঠ জয় অন্যদিকে সমান খেলায় হায়দ্রাবাদের তৃতীয় হার।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৯ রান করে হায়দ্রাবাদ। জবাবে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

লক্ষ্য তাড়া করতে নেমে মুরালি বিজয়ের (১৮) সঙ্গে মাইক হাসির (২৬ বলে ৪৫) ৬৫ রানের উদ্বোধনী জুটি চেন্নাইকে ভালো সূচনা এনে দেয়। বিজয় সাজঘরে ফেরার পর হাসি ও সুরেশ রায়নাও (১৬) দ্রুত বিদায় নিলে চেন্নাইয়ের স্কোর পরিণত হয় ৯৯/৩ এ। সেখান থেকে দলকে দারুণ এক জয় এনে দেন ধোনি। শেষ পর‌্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকা ধোনির ৩৭ বলের ইনিংসে ৪টি ছক্কা ও ৭টি চার। ২৬ রানে ৩ উইকেট নিয়ে অমিত মিশ্র হায়দ্রাবাদের সেরা বোলার। এর আগে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া হায়দ্রাবাদের সংগ্রহ দেড়শ পেরুয় শিখর ধাওয়ান ও আশীষ রেড্ডির (১৬ বলে ৩৬) সৌজন্যে। আহত হয়ে একবার মাঠ ছাড়া ধাওয়ান অপরাজিত থাকেন ৬৩ রানে। তার ৪৫ বলের ইনিংসে ১০টি চার। চেন্নাইয়ের পক্ষে মোহিত শর্মা ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট নেন।