২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে রিচার্ডস

আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের দূত এবং উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 04:22 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

এবারের আইপিএলে ৬টি ম্যাচ খেলে সবগুলোতে হার মেনেছে দিল্লি। দলকে এই দুর্দশা থেকে মুক্ত করার আকাঙ্ক্ষা ব্যক্ত করে রিচার্ডস বলেন, “দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। এই দলে অনেক ভালো খেলোয়াড় আছে। তাদেরকে ভালো খেলতে উদ্বুদ্ধ করা হবে আমার জন্য দারুণ অভিজ্ঞতা।”

রিচার্ডসের মতো কিংবদন্তিকে দলে পেয়ে দিল্লি ডেয়ারডেভিলস কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই দারুণ খুশি।