রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
20 Apr 2013, 02:51 PM
Updated :
23 Aug 2022, 10:35 AM
ছয় খেলায় এটি চেন্নাইয়ের চুতর্থ জয় অন্যদিকে সমান খেলায় কলকাতার চতুর্থ হার।
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৯ রান করে কলকাতা। জবাবে ১৯ ওভার ১ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।
লক্ষ্য তাড়া করতে নেমে অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারালেও মাইক হাসি (৪০) চেন্নাইকে ৫ উইকেটে ৮৯ রানের ভালো অবস্থানে পৌঁছে দেন।
সেখান থেকে ১৪ বলে ৩টি করে ছক্কা ও চারের সাহায্যে জাদেজার অপরাজিত ৩৬ রান দলকে সহজ জয়ই এনে দেয়।
এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীর (১৯ বলে ২৫) ও ইউসুফ পাঠানের (২২ বলে ২৫) ৪৬ রানের উদ্বোধনী জুটি কলকাতাকে ভালো সূচনা এনে দেয়।
কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বাগতিকদের সংগ্রহ খুব একটা বড় হয় নি।
২০ রানে ৩ উইকেট নিয়ে জাদেজা চেন্নাইয়ের সেরা বোলার। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ২ উইকেট নেন ২১ রানে।