২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টেডিয়াম, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি পরিদর্শক দল এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
17 Apr 2013, 05:52 PM
Updated :
23 Aug 2022, 10:34 AM
তিন সদস্যের দলটির নেতৃত্বে আছেন আইসিসির ইভেন্ট পরিচালক ক্রিস টেটলি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম বিষয়ক ব্যবস্থাপক রাবীদ ইমাম জানান, “আগামীকাল (বৃহস্পতিবার) তারা সিলেট যাবেন। এরপর বিকেএসপি পরিদর্শন করবেন। কালকের মধ্যে দলটির আরো দুয়েক জন সদস্যের এসে পৌঁছানোর কথা।”
আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে পুরুষ এবং কক্সবাজারে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। মেয়েদের প্রতিযোগিতার জন্য বিকেএসপির দুটি মাঠও বিকল্প হিসাবে বিসিবির বিবেচনায় আছে।
এসব ভেন্যুর মধ্যে ‘হোম অব ক্রিকেট’ নামে পরিচিত মিরপুর স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত। ফতুল্লা ও চট্টগ্রামের স্টেডিয়াম দুটির পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে। এছাড়া বিসিবি জানিয়েছে, সিলেট স্টেডিয়ামে এখনো দুই মাসের কাজ বাকি।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টেডিয়াম, আবাসন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি পরিদর্শক দল এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:৫২, ১৭ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৪, ২৩ আগস্ট ২০২২