২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম চারদিনের ম্যাচ ড্র

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচ ড্র হয়েছে। মঙ্গলবার থেকে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ সেশনে বাংলাদেশকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। ঐ সেশনে স্বাগতিকরা ২৫ ওভারে ৩ উইকেটে ৭১ রান করলে দুই দলই ড্র মেনে নেয়।

৩৪ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম।

ম্যাচ সেরা শ্রীলঙ্কার একে তাইরন ২ উইকেট নেন ২৯ রানে।

শনিবার ২ উইকেটে ৬৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। চা-বিরতির আগে ইনিংস ঘোষণার আগে ৮ উইকেটে ২০৭ রান করে তারা।

সর্বোচ্চ ৫২ রান অধিনায়ক কুশল মেন্ডিসের। ৩২ রানে অপরাজিত থাকেন রোশান অনুরুদ্ধ। দ্বিতীয় ইনিংসে একটি পঞ্চাশোর্ধ রানের জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা। পঞ্চম উইকেটে সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়েন পবন দেভিন্দা ও কাবিন্দু কুলাসেকারা।

বাংলাদেশের পক্ষে রিফাত প্রধান ও যুবায়ের হোসেন তিনটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: প্রথম ইনিংস: ৪২২ (ভানুকা ১১৪, বিরাক্কডি ৫৯, মেন্ডিস ৪৬; যুবায়ের ৫/১৪৬) ও দ্বিতীয় ইনিংস: ২০৭/৮ ডিক্লে. (মেন্ডিস ৫২, হাসান ৮, ভানুকা ২১, বিরাক্কডি ৪, পবন ২৩, কুলাসেকারা ২৬, অনুরুদ্ধ ৩২*, করুণারত্নে ১৯, তাইরন ৫, ফার্নান্দো ২*; রিফাত ৩/৩৭, যুবায়ের ৩/৫৬, ফেরদৌস ২/৩৯)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস: ৩৯৭ (মোসাদ্দেক ১০৭, মেহেদী ১০৫; তাইরন ৭/১৪২) ও দ্বিতীয় ইনিংস: ৭১/৩ (সাদমান ৩৪*, নাজমুল ৪, ইয়াসির ০, মেহেদী ২৮, মোসাদ্দেক ১*; তাইরন ২/২৯, নায়াক্কারা ১/১৮ )