মোসাদ্দেক, মেহেদীর শতক
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে শতক করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসান।
তবু তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৬৭ রান করে ৯২ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কার তরুণরা।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ১৭৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
মোসাদ্দেকের সঙ্গে আগের দিনের ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিকে ১৬০ পর্যন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন মেহেদী। দলীয় ২৭৬ রানে চামিকা করুণারত্নের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে শতকে পৌঁছান মেহেদী (১০৫)। মেহেদীর ১৭১ বলের ইনিংসে ১৪টি চার।
মেহেদীর বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে মোসাদ্দেককে। পঞ্চম উইকেটে আবু সায়েমের (৯) সঙ্গে ৫৯ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দিয়ে দলকে লিডের দিকে নিয়ে যাচ্ছিলেন মোসাদ্দেক।
কিন্তু শতকে পৌঁছানোর পর তিনিও সাজঘরের পথ ধরলে চারশও পেরুতে পারেনি স্বাগতিকরা। ২২৯ বলে ১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১০৭ রান করেন মোসাদ্দেক।
১৪২ রানে ৭ উইকেট নিয়ে একে তিরন শ্রীলঙ্কার সেরা বোলার।
২৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। হাসান দুমিন্দুকে বোল্ড করে রিফাত প্রধান ও মিনোদ ভানুকাকে ফিরতে ক্যাচে পরিণত করে যুবায়ের হোসেন অতিথিদের বড় একটা ধাক্কা দিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংস: ৪২২ (ভানুকা ১১৪, বিরাক্কডি ৫৯, মেন্ডিস ৪৬; যুবায়ের ৫/১৪৬) ও দ্বিতীয় ইনিংস: ৬৭২ (মেন্ডিস ২৫*, হাসান ৮, ভানুকা ২১, বিরাক্কডি ৪*; যুবায়ের ১/১৮, রিফাত ১/২৩)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস: ৩৯৭ (নাজমুল ৫৫, সাদমান ১৭, ইয়াসির ২৭, মেহেদী ১০৫, মোসাদ্দেক ১০৭, সায়েম ৯, সাঈদ ১৮, ফেরদৌস ১১, রিফাত ১৩, যুবায়ের ৩, মুস্তাফিজুর ০*; তিরন ৭/১৪২, করুণারত্নে ১/৪৭, ফার্নান্দো ১/৬৫, নানায়াক্কারা ১/৯৮)
