২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুকতারার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

বাংলাদেশের স্পিনার আয়েশা রহমান শুকতারার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের স্পিনার আয়েশা রহমান শুকতারার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।”

গত সোমবার আহমেদাবাদে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে শুকতারার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই আম্পায়ার জয়ারমন মদনগোপাল ও উলহাস গান্ধী।

আগামীতে শুকতারাকে আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্যের কাছে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।

১০টি ওয়ানডে খেলে ৩৪.৮ গড়ে ৫ উইকেট নিয়েছেন শুকতারা। ৯টি-টোয়েন্টিতে ৩০.৬ গড়ে তার শিকার ৫টি।