২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরল ব্যাঙ্গালোর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবারের প্রথম খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

তিন ম্যাচে এটি ব্যাঙ্গালোরের দ্বিতীয় জয়, সমান খেলায় হায়দ্রাবাদের প্রথম হার।

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬১ রান করে হায়দ্রাবাদ। জবাবে ১৭ ওভার ৪ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলেও দলকে সহজ জয় এনে দেয়ার কৃতিত্ব বিরাট কোহলির। তৃতীয় উইকেটে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ৪৯ ও মোইসেস হেনরিক্সের সঙ্গে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ে ফেরান তিনি।

৯৩ রানে অপরাজিত কোহলির ৪৭ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা।

এর আগে ব্যাট করতে নেমে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে হায়দ্রাবাদ। চতুর্থ উইকেটে থিসেরা পেরেরার (২৪ বলে ৪০) সঙ্গে ৮০ রানের চমৎকার জুটি ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যায়।

১৯তম ওভারে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৫২ রান করেন হোয়াইট। তার ৩৪ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা।