২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার স্পিন বোলিং পরামর্শকের দায়িত্বে সাকলায়েন

আবার জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শকের দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলায়েন মুশতাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ কথা জানিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসাবে যোগ দেবেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাকলায়েন মুশতাক। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও এই দায়িত্বে ছিলেন তিনি।”

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে বুধবার সন্ধ্যায় জিম্বাবুয়ে রওনা দেবে বাংলাদেশ দল। বিসিবি জানিয়েছে, দুবাইয়ে যাত্রা বিরতির সময় সাকলায়েন দলের সঙ্গে যোগ দেবেন।