২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের নতুন কোচ ওয়ালার

সাবেক ব্যাটসম্যান অ্যান্ডি ওয়ালারকে নতুন কোচ হিসাবে নিয়োগ করেছে জিম্বাবুয়ে। ইংল্যান্ডের অ্যালান বুচারের স্থলাভিষিক্ত হলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের আসন্ন জিম্বাবুয়ে সফরের শুরু থেকে এই দায়িত্ব পালন করবেন ৫৩ বছর বয়সী ওয়ালার। ২০০৯ সালে জিম্বাবুয়ের কোচিং ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন ওয়ালার। এরপর নামিবিয়ার জাতীয় দল ও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে মিড-ওয়েস্ট রাইনোসের কোচ ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯ ওয়ানডেতে ২৩.৩৭ গড়ে ৮১৮ রান এবং দুই টেস্টে ২৩ গড়ে ৬৯ রান করেন ওয়ালার।