২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাম্বানটোটায় বৃষ্টির তাণ্ডব

টানা বৃষ্টিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত। পাল্লেকেলেতে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ওয়ানডে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 08:46 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার খেলা শুরুর ২২ মিনিটের মাথায় বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর প্রায় চার ঘন্টা অপেক্ষার পরও বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার নাইজেল লং ও তিরন বিজেবর্ধনে।

৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।

বৃষ্টি শুরু হওয়ার আগে হাম্বানটোটার মহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান করে শ্রীলঙ্কা।

কুশল জেনিথ পেরেরা ১৮ ও তিলকারত্নে দিলশান ১০ রানে অপরাজিত থাকেন।