২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহালিতে বৃষ্টির তাণ্ডব

বৃহস্পতিবার মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 09:30 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

একটানা বৃষ্টির কারণে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসই করা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর স্থানীয় সময় বেলা একটায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে পরের চার দিন খেলা শুরু হবে ৩০ মিনিট আগে।

চার ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে আছে।