ইনিংস হার এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া
চেতেশ্বর পুজারার দ্বিতীয় দ্বি-শতকের সৌজন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৭৪ রান করেছে অতিথিরা, স্বাগতিকদের আবার ব্যাট করাতে এখনো ১৯২ রান প্রয়োজন তাদের।
সোমবার উপলের রাজিব গান্ধী স্টেডিয়ামে ১ উইকেটে ৩১১ রান নিয়ে খেলা শুরু করে ভারত।
দ্বিতীয় উইকেটে আগের দিনের ২৯৪ রানের অবিচ্ছন্ন জুটিকে সহজেই ৩৭০ পর্যন্ত নিয়ে যান পুজারা ও মুরালি বিজয়। অভিষিক্ত গ্লেন ম্যাক্সওয়েলের বলে এড কাওয়ানের হাতে বিজয় ধরা পড়লে ভাঙ্গে ৬৫৮ বল স্থায়ী জুটি। দ্বিতীয় উইকেটে এটি ভারতের পক্ষে সর্বোচ্চ রানের জুটি।
দলীয় ৩৮৭ রানে বিদায় নেয়ার আগে ১৬৭ রান করেন বিজয়। তার ৩৬১ বলের ইনিংসে ২৩টি চার ও ২টি ছক্কা।
বিজয়ের বিদায়ের পর বেশিক্ষণ টেকেন নি পুজারাও (২০৪)। জেমস প্যাটিনসনের শিকারে পরিণত হওয়ার আগে অবশ্য ১১ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত দ্বিশতকে পৌঁছান তিনি। পুজারার ৩৪১ বলের ইনিংসে ৩০টি চার ও ১টি ছক্কা।
বিনা উইকেটে ৫ রান নিয়ে খেলা শুরু করে ভারত। দলীয় ১৭ রানে পিটার সিডলের বলে ম্যাথু ওয়েডের হাতে ধরা পড়ে বীরেন্দর শেবাগ বিদায় নিলে ভারতের শুরুটা ভালো হয়নি।
দুই সেট ব্যাটসম্যানের বিদায়ে পর ছন্দ খোঁজে পায় অতিথি বোলাররা। তারপরও মহেন্দ্র সিং ধোনির ৪৪, বিরাট কোহলির ৩৪ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৫০৩ রান করে ভারত। স্বাগতিকরা শেষ ৬ উইকেট হারায় ৪৩ রানে।
অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাক্সওয়েল ১২৭ রানে নেন ৪ উইকেট।
২৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ফিল হিউজকে হারিয়ে চাপে পড়েছে অতিথিরা। দুটি উইকেটই নিয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
৯ উইকেট হাতে নিয়ে ৭৪ রানে এগিয়ে ভারত। ৯ উইকেটে ২৩৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২৩৭/৯ ডিক্লে ও ৭৪/২ (কাওয়ান ২৬*, ওয়ার্নার ২৬, হিউজ ০, ওয়াটসন ৯*; অশ্বিন ২/৪২)
ভারত প্রথম ইনিংস: ৫০৩ (বিজয় ১৬৭, শেবাগ ৬, পুজারা ২০৪, টেন্ডুলকার ৭, কোহলি ৩৪, ধোনি ৪৪, জাদেজা ১০, অশ্বিন ১, হরভজন ০, ভুবনেশ্বর ১০, ইশান্ত ২*; ম্যাক্সওয়েল ৪/১২৭, ডোহার্টি ৩/১৩১, প্যাটিনসন ২/৮০, সিডল ১/৯২)
