২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে দলে অ্যাবট

অভিষেক টেস্টে নয় উইকেট নেয়ার পুরস্কার সঙ্গে-সঙ্গেই পেলেন কাইল অ্যাবট। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে এই ডানহাতি পেসারকে রেখেছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Feb 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

গত রোববার তৃতীয় দিনেই শেষ হয়ে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৯ রানে সাত ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে দুই উইকেট নেন অ্যাবট। সিরিজটি স্বাগতিকরা জিতেছে ৩-০ ব্যবধানে।

প্রথম ওয়ানডে হবে ১০ মার্চ, ব্লুমফন্টেইনে। ১৫, ১৭, ২১ ও ২৪ মার্চ বাকি চারটি ওয়ানডে।

ওয়ানডে সিরিজের আগে দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। যার প্রথমটি শুক্রবার, ডারবানে।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স(অধিনায়ক), গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, ফারহান বেহারদিন, ফাফ দু প্লেসি, কলিন ইনগ্রাম, রোরি ক্লাইনভেল্ট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মর্নে মরকেল, রবিন পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, ডেল স্টেইন, লনওয়াবো সোতসোবে ও কাইল অ্যাবট।