২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ‘ফাইনাল’

প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী, দ্বিতীয়টি ইংল্যান্ড জিতেছে ৮ উইকেটে। শনিবার অকল্যান্ডে তৃতীয় ও শেষ ওয়ানডে তাই রূপ নিয়েছে ফাইনালে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 02:17 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

এই চূড়ান্ত লড়াইয়ে নামার আগে দুই নির্ভরযোগ্য খেলোয়াড়ের অনুপস্থিতিতে স্বস্তিতে নেই স্বাগতিক নিউজিল্যান্ড।

আঙ্গুলের চোটের কারণে শনিবার খেলতে পারবেন না উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। পায়ের চোট মাঠের বাইরে ঠেলে দিয়েছে প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখা বাঁহাতি পেসার মিচেল ম্যাকক্লানাগানকেও।

ইংল্যান্ড দলে কোনো চোট সমস্যা নেই। বরং দ্বিতীয় ওয়ানডেতে প্রথম চার ব্যাটসম্যানই রান পাওয়ায় অতিথিদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ও অনুপ্রাণিত করতে পারে ইংল্যান্ডকে।