২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট শুরু

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রতিযোগীতা। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 08:04 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

টুর্নামেন্ট উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, “এই প্রতিযোগিতার কথা বলার পর আমি নিজেই এখানে আসতে চেয়েছি। নতুন মাত্রার এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীতের আরও প্রাণোজ্জ্বল করবে।”

উদ্ধোধন ঘোষণার পর ভাষা শহীদের স্মরণ মাহমুদুজ্জামান বাবু ‘আমি বাংলায় গান গাই’ গানটি গেয়ে শোনান।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক ‘থ্রি ক্রিকস’ এর তিন কর্ণধার আকরাম খান, আতহার আলী খান ও খালেদ মাসুদ পাইলট।

৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ ও রানার্সআপ দল পাবে ২ লক্ষ টাকা। চ্যানেল টোয়েন্টিফোর সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

উদ্ধোধনী ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১৩১ রানে হারিয়েছে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়।