শ্রীলঙ্কা সফরের জন্য মোহাম্মদ আশরাফুলকে বাইরে রেখে সোমবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
18 Feb 2013, 11:56 AM
Updated :
23 Aug 2022, 10:13 AM
সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৮ মার্চ গলে প্রথম টেস্ট খেলবে মুশফিকুর রহিমের দল। এর আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
প্রাথমিক দল ঘোষণার পর প্রেসবক্সে আকরাম খান বলেন, “বিসিএলের ফাইনাল দেখে চূড়ান্ত দল ঘোষণা করব। শ্রীলঙ্কায় প্রথমে যাবে টেস্ট দল। পরে সীমিত ওভারের ক্রিকেটে প্রয়োজন অনুসারে পরিবর্তন হতে পারে।”
“ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় সবাই ভাল খেলেছে। কেবল বাঁ-হাতি স্পিনারদের মধ্যে পরিবর্তন হতে পারে। এছাড়া দল আগের মতোই থাকবে,” চূড়ান্ত দলে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না জানিয়ে যোগ করেন তিনি।
তামিম ইকবালের সঙ্গে শাহরিয়ার নাফীস ইনিংস উদ্বোধন করতে পারেন বলে আভাস দিয়েছেন প্রধান নির্বাচক। এছাড়া সাব্বির রহমানের দল থাকা আর আশরাফুলের বাদ পড়ারও ব্যাখ্যা দিয়েছেন তিনি।
আকরাম বলেন, “সাব্বির ভালো টি-টোয়েন্টি ক্রিকেটার। আর আশরাফুল খুবই উঁচুমানের ব্যাটসম্যান তাতে সন্দেহ নেই।”
“গত এক বছরের পারফরম্যান্স বিবেচনা করেই দল গঠন করেছি। তিনি যে মাপের ক্রিকেটার তাতে তাকে (দলে ফিরতে) আরও ভাল খেলতে হবে। সাব্বির আর আশরাফুলের এক জায়গায় খেলেন না। আশরাফুলের জায়গায় বিজয় ভাল খেলছেন,” যোগ করেন তিনি।
সাকিব আল হাসানের চোট নিয়ে তিনি বলেন, “সাকিব অস্ট্রেলিয়া যাচ্ছে। সেখান থেকে ফেরার পর সিদ্ধান্ত হবে সাকিব সফরে যাবে কিনা। সাকিব নাও থাকতে পারেন বিবেচনা করেই আমরা প্রাথমিক দল গঠন করেছি।”
“মাশরাফি বিন মুর্তজা নিজেই বলেছেন টেস্ট নয় আপাতত সীমিত ওভারের ক্রিকেটই খেলত চান তিনি,” যোগ করেন তিনি।
প্রাথমিক দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র, মার্শাল আইয়ুব, শামসুর রহমান ও সাব্বির রহমান।
২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) ফাইনালের সঙ্গে যুক্তনন এমন ক্রিকেটারদের নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল নয়টা থেকে প্রধান কোচ শেন জার্গেনসেনের অধীনে অনুশীলন শুরু হবে।
প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, এনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, মমিনুল হক, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, নাজমুল হোসেন, রবিউল ইসলাম, সোহাগ গাজী, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, শামসুর রহমান, সাব্বির রহমান ও মার্শাল আইয়ুব।
শ্রীলঙ্কা সফরের জন্য মোহাম্মদ আশরাফুলকে বাইরে রেখে সোমবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১১:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৩ | আপডেট: ১০:১৩, ২৩ আগস্ট ২০২২