২২ ফেব্রুয়ারি থেকে বিসিএলের ফাইনাল
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল-বড় দৈর্ঘ্য) ফাইনালের তারিখ ও সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দিন-রাতের ফাইনালে খেলবে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন।
খেলা শুরু হবে দুপুর একটায়। ৭০ ওভার পর নতুন বল নেয়া যাবে। খেলা হবে গোলাপী বলে।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, “বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম পাঁচ দিনের ফাইনাল হবে, এবং খেলাটি হবে দিন-রাতের। খেলা হবে গোলাপী বলে।”
