২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেটের প্রতিপক্ষ চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়র লিগের (বিপিএল) প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহীকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার দ্বিতীয় সেমিফাইনালে সিলেট রয়্যালসের বিপক্ষে খেলবে চট্টগ্রাম। খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০৭ রান করে রাজশাহী। জবাবে ১৭ ওভার ২ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

লক্ষ্য তাড়া করতে নেমে নুরুল হাসানের (১৪) সঙ্গে জেসন রয়ের (২৪ বলে ৩০) ৪৩ রানের উদ্বোধনী জুটি চট্টগ্রামকে ভালো সূচনা এনে দেয়।

ষষ্ঠ ওভারে জেসন ও পরের ওভারে ফিরে নুরুলকে ফিরিয়ে দিয়ে রাজশাহীকে লড়াইয়ের সুযোগ করেন দেন নাঈম ইসলাম জুনিয়র। রবি বোপারা এক প্রান্ত ধরে রাখলেও অন্য প্রান্তে রায়ান টেন ডোসকাটে (১), মাহমুদুল্লাহ রিয়াদ (৭), আরিফুল হক (৭) ও কেভন কুপার (০) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় চট্টগ্রাম।

তবে দলকে শেষ পর‌্যন্ত সহজ জয়ই এনে দেন বোপারা। ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৩০ বলের ইনিংসে দুটি চার।

রাজশাহীর পক্ষে নাঈম জুনিয়র ২৫ রানে ২ উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় রাজশাহীর শুরুটা ভালো হয় নি। তাসকিন আহমেদ চার্লস কভেন্ট্রি (১৫), সাইমন ক্যাটিচ (০) ও জহরুল ইসলামকে (১) ফিরিয়ে দিলে ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। প্রথম তিন বলে ১৪ রান দিয়ে উল্টো চাপে পড়েগিয়েছিলেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা এই পেসার।

এক প্রান্তে শন আর্ভিন অবিচল থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ১২ ওভারে রাজশাহীর স্কোর দাঁড়ায় ৫৫/৬।

সেখান থেকে রাজশাহী এক পেরুয় আর্ভিনের সৌজন্যে। তার ৪৮ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান অধিনায়ক মুক্তার আলীর।

টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তাসকিন। মাহমুদুল্লাহ রিয়াদ ২ উইকেট নেন ৬ রানে।