২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধ নিয়ে লড়াইয়ে রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবারের দ্বিতীয় খেলায় দুরন্ত রাজশাহীকে ১৯ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দুই দলের প্রথম খেলায় রাজশাহী জেতে ৭ উইকেটে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

এই জয়ে ১১ খেলায় ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কিংস (১০ ম্যাচ) ও রাজশাহীর (১১ ম্যাচ) পাশে দাঁড়িয়েছে রংপুর।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৯ রান করে রংপুর। জবাবে ১৮ ওভার ৪ বলে ১৬০ রানে অলআউট হয়ে যায় রাজশাহী।

লক্ষ্য তাড়া করতে নেমে কেভিন ও’ব্রায়েনের মারাত্মক বোলিংয়ে সাইমন ক্যাটিচের ২৭ ও দিলশান মুনাবিরার ২২ রানের পরও ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় রাজশাহী।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক মুক্তার আলীর সঙ্গে জিয়াউর রহমানের ৭১ রানের জুটি খেলায় ফেরায় রাজশাহীকে। রংপুরের অধিনায়ক আব্দুর রাজ্জাকের করা ১৪তম ওভারটি দলকে আবারো চালকের আসনে নিয়ে আসে।

তৃতীয় বলে মুক্তার আলীর শট রাজ্জাকের পায়ে লেগে স্ট্যাম্পে লাগলে রান আউট হয়ে বিদায় নেন জিয়া (১৮ বলে ৩৬)। দুই বল পর মুক্তার (২৯ বলে ৩৩) বোল্ড হয়ে গেলে আর পেরে উঠেনি রাজশাহী।

১৭ রানে ৩ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার কেভিন। সাজু দত্ত ও রাজ্জাক দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিকের সঙ্গে শামসুর রহমানের ৮৮ রানের উদ্বোধনী জুটি রংপুরকে ভালো সূচনা এনে দেয়। ২১ বলে ৩৫ রান করা জুনায়েদকে সাইমন ক্যাটিচের ক্যাচে পরিণত করে ৭ ওভার ২ বল স্থায়ী জুটি ভাঙ্গেন তাইজুল ইসলাম।

দলীয় ১১৯ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৫১ রান করেন শামসুর। তার ৩৬ বলের ইনিংসে ৭টি চার। ডানহাতি ব্যাটসম্যানের এটি ষষ্ঠ অর্ধশতক।

শামসুরের বিদায়ের পর নাসির হোসেনের ১২ বলে ২৩ ও ডানজা হায়াটের ১০ বলে ১৬ রানের সৌজন্যে বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

২৫ রানে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার মুক্তার। ৩৮ রানে ২ উইকেট নেন মনির হোসেন।