২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কাকে সহজেই ৯ উইকেটে হারিয়ে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে টুর্নামেন্টের রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আট পয়েন্ট নিয়ে সুপার সিক্সে সবার ওপরে অস্ট্রেলিয়া। সমান চার পয়েন্ট হলেও রান রেটের পার্থক্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২ ও ০।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪৩ রান আসে দীপিকা রাসানগিকার ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার পক্ষে তিন উইকেট নেন স্পিনার এরিন অসবোর্ন।

জবাবে র‌্যাচেল হেইনেসের অপরাজিত ৭১ রানের সুবাদে ২২.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দক্ষিণ আফ্রিকানদের ইনিংস থেমে যায় ৭৭ রানে।

ক্যারিয়ার সেরা বোলিং করে ১৭ রানে ৫ উইকেট নেন পেসার আনিয়া শ্রুবসোলে। স্পিনার ড্যানিয়েল ওয়েটের শিকার তিনটি।

জবাবে ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।