২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পুনে ওয়ারিয়র্সে তামিম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পুনে ওয়ারিয়র্সের সঙ্গে আবার চুক্তিবদ্ধ হয়েছেন তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 07:04 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

আইপিএলের গত আসরেও পুনে ওয়ারিয়র্সে ছিলেন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে সেবার কোনো ম্যাচ খেলেননি।

আইপিএল শেষ হওয়ার পর তাকে ছেড়ে দেয় পুনে ওয়ারিয়র্স। তাই নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তামিম বলেন, “পুনে ওয়ারিয়র্সের সঙ্গে আমি আবার চুক্তিবদ্ধ হয়েছি। নিউজিল্যান্ডের এইচআরভি কাপে খেলতে যাওয়ার আগেই চুক্তি করেছিলাম।” ষষ্ঠ আইপিএল শুরু হবে ৩ এপ্রিল থেকে। ফাইনাল ২৬ মে।