২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষেও নেই ভেট্টরি

চোট কাটিয়ে এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি। তাই সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 30 Jan 2013, 07:42 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, “এই মুহূর্তে আমি চার দিনের ম্যাচ খেলার মতোও প্রস্তুত নই। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ তো অনেক বড় ব্যপার।”

“আগামী মে মাসে নিউজিল্যান্ড দলের ইংল্যান্ড সফরে থাকার চিন্তা করাই বরং ভালো। নির্বাচকদের কাছে প্রমাণ দেয়ার পাশাপাশি নিজের কাছেও আমাকে প্রমাণ করতে হবে যে আমি একটানা খেলে যেতে সক্ষম,” যোগ করেন ভেট্টরি।

গত সে্প্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলার সময় গোড়ালিতে চোট পান ৩৪ বছর বয়সী ভেট্টরি। তারপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে।