সনাথ জয়াসুরিয়া প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন। স্পিন ও ফাস্ট বোলিং কোচের দায়িত্বে দেখা যেতে পারে মুত্তিয়া মুরালিধরন ও চামিন্ডা ভাসকে। সব মিলিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে বড় ধরণের পালাবদলের আভাস।
ক্রীড়া প্রতিবেদক
.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 Jan 2013, 05:57 PM
Updated :
23 Aug 2022, 10:07 AM
ক্রিকেট শ্রীলঙ্কার প্রধান নির্বাহী অজিত জয়াসেকারা জানিয়েছেন, নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে শ্রীলঙ্কার অগ্রযাত্রার দুই সারথী বাঁহাতি পেসার ভাস এবং কিংবদন্তি অফস্পিনার মুরালিধরনকে দলের সঙ্গে যুক্ত করার কথা জোরের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এ প্রসঙ্গে জয়াসেকারা বলেন, “তারা (মুরালিধরন ও ভাস) আমাদের অন্যতম সেরা দুই ক্রিকেটার। সারা পৃথিবী জুড়ে তাদের অনেক সাফল্য। শ্রীলঙ্কার ক্রিকেটের উন্নতির জন্য তাদের জ্ঞান কাজে লাগানোর কথা্ আমরা ভাবছি।”
“তাদের হয়তো তেমন কোচিংয়ের যোগ্যতা নেই। তবে আমাদের ক্রিকেটে তাদের অবদানের বিবেচনায় এটা কোনো ব্যাপারই নয়,” যোগ করেন তিনি।
ভাসের অবশ্য কোচিংয়ের অভিজ্ঞতা আছে। গত অক্টোবরে শ্রীলঙ্কা সফররত নিউজিল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি।
জয়াসেকারার মেয়াদ শেষে আগামী এপ্রিলে বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্ব পেতে পারেন শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক বান্দুলা ওয়ার্নাপুরা। অর্থাৎ ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ক্রিকেটে বড় ধরণের পরিবর্তন আসছেই।