‘পদ্ম ভূষণ’ পাচ্ছেন দ্রাবিড়
ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্ম ভূষণ’-এর জন্য মনোনীত হয়েছেন রাহুল দ্রাবিড়।
ব্যাট হাতে ভারতের বহু জয়ের নায়ক দ্রাবিড়ের জীবনে পুরস্কার অবশ্য নতুন কিছু নয়।
১৯৯৮ সালে ‘অর্জুনা’ ও ২০০৪ সালে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছিলেন নিখুঁত ডিফেন্সের কারণে খেলোয়াড়ি-জীবনে ‘দ্য ওয়াল’ নামে পরিচিত দ্রাবিড়।
শনিবার দেশের প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেসামরিক পুরস্কারের জন্য ১০৮ জনের নামের তালিকা প্রকাশ করেছে ভারত সরকার। এদের মধ্যে পদ্ম বিভূষণ চার, পদ্ম ভূষণ ২৪ ও পদ্মশ্রী পাবেন ৮০ জন।
